রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজের ফাঁকে নিজের জন্য অনায়াসে ও চটপট তৈরি করার জন্য বানিয়ে ফেলতে পারেন 

বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমের ফাঁকে দুষ্টু খিদে মেটাতে কী বানাবেন, তা ভেবে পাচ্ছেন না! তবে তার জন্য মন খারাপ করবেন না। কারণ কাজের ফাঁকে নিজের জন্য অনায়াসে ও চটপট তৈরি করার জন্য বানিয়ে ফেলতে পারেন বানানা মাগ কেক। যাঁদের বাড়িতে কেক তৈরি করার ইচ্ছে থাকে, তাঁরাও এই কেক বানিয়ে নিতে পারেন। কলা বেশি পেকে গেলে তা দিয়ে কেক বানিয়ে ফেলতে পারেন।

১ গ্রাম কলা, ১ টেবিলস্পুন দুধ ১ টেবিলস্পুন ভেজিটেবিল অয়েল ১ পিঞ্চ বেকিং সোডা ২ টেবিলস্পুন ব্রাউন সুগার ১ চা চামচ ভ্যানিলা এসেন্স ৫ টেবিলস্পুন ময়দা ১ চিমটে নুন

কীভাবে বানাবেন

বানানা মাগ কেক বানাতে হলে প্রথমে একটি বোলের মধ্যে কলাগুলিকে ভাব করে চটকে নিন। স্ম্যাসড করার জন্য কাঁটাচামচ ব্যবহার করুন। ভাল করে স্ম্যাসড হয়ে গেলে একটি মাইক্রোওয়েভ কাপের মধ্যে রেখে দিন।

এবার তাতে চিনি, দুধ, ভ্য়ানিলা এসেন্স ও তেল দিন । সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। স্ম্যাসড কলার সঙ্গে সব উপকরণ যাতে একসঙ্গে মিশে যায়, তা খেয়াল রাখুন। এরপর ময়দা, বেকিং সোডা ও নুন দিয়ে ফের একবার মিশিয়ে একটি থকথকে কেকের ব্যাটার তৈরি করুন। মসৃণ ও মোটা মিক্সচার তৈরি করে একটি কাপের মধ্যে রাখুন। এরপর মাইক্রোওয়েভে ২ মিনিট বেক করুন। বেক হয়ে গেলে কলার স্লাইস কেটে গার্নিশ করে সার্ভ করতে পারেন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর কেকটি।

প্রসঙ্গত বানানা মাগ কেক বানানোর সময় কোকো পাউডার মিশিয়ে দিতে পারেন। এছাড়া গার্নিশের জন্য চকোলেট সস বা কোকো পাউডার ছড়িয়ে দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এছাড়া বাদাম বা আমন্ড কুচি দিলেও দারুণ স্বাদের হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com