সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছর এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক জানিয়েছেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে আনা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ বছরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আবু বকর ছিদ্দীক বলেন, ‘বন্যাসহ কিছু কারণে এ বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরের পরীক্ষা আরও এগিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা করেছি। আগে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরু করার পরিকল্পনা করছি।’

এ বছরের পরীক্ষা নিয়ে শিক্ষা সচিব বলেন, ‘সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরী আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা ১১টায় নেওয়া হয়েছে।’

সচিব বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ যদি এ নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com