সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বাজেট সহায়তার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এর বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।

এর আগে, গেল দুই বছর বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দেয় এডিবি। সেই ধারাবাহিকতায় এবারও বাজেটে সহায়তা পাবে বাংলাদেশ।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক অবস্থায় ভারসাম্য আনতে বাংলাদেশকে এই ঋণ দেয়া হবে। দেশটির হাওর এলাকার অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। বৈশ্বিক সংকটের পরও বাংলাদেশ অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভালো করছে বলেও জানান তিনি।

এ সময় এম এ মান্নান বলেন, বাজেট সহায়তা আমরা সব সময়ই পেতে পারি। কিছু শর্ত সাপেক্ষে আমরা এই ঋণ পাচ্ছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় আমরা সফল। এছাড়াও, বিভিন্ন প্রকল্পকে ৩ ভাগে ভাগ করায় প্রশংসা করেছে এডিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com