রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

লুটপাট-হাওয়া ভবনের দেশে মানুষ আর ফিরবে না

দুঃশাসন, লুটপাট ও হাওয়া ভবনের বাংলাদেশে আর এ দেশের মানুষ ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতার ছোট সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিভিন্ন দূতাবাসে ঘোরাঘুরি করে লাভ হবে না। বিদেশি কোনো শক্তির হাত ধরে ক্ষমতায় আসা যাবে না, ক্ষমতা আসতে হবে এ দেশের মানুষের রায়ে।

ডিসেম্বরের ১০ তারিখ বিএনপির মহাসমাবেশ করার ঘোষণার জবাবে কাদের বলেন, সমাবেশ করতে চান? ডিসেম্বর বিজয়ের মাস, লক্ষ লক্ষ জনতা নামবে ঢাকায়। আওয়ামী লীগের সঙ্গে খেলতে চান? এটা সম্ভব না। ২০০১ সালের পুনরাবৃত্তি হবে না, ভুলে যান ২০০১ সালের কথা।

আওয়ামী লীগের নাম ব্যবহার করে অপকর্ম না করতে সতর্ক করে দলের নেতাকর্মীদের শুধরে যাবার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারাই অপকর্ম করে, গড ফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবে না। এটা নেত্রীর স্পষ্ট নির্দেশ। খারাপ আছেন, ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পলিটিক্যাল রুমের নামে সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য করে ছাত্রলীগের যারা দলের সুনাম নষ্ট করেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টাকা নিয়ে পলিটিক্যাল রুম, এই সব যারা করে তাদের খবর আছে, ক্ষমা নাই।

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমান বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com