রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, দেশে যেভাবে ডেঙ্গু বেড়েছে তা কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবেন কীটতত্ত্ববিদরা। তবে, চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদফতরের কোনো ঘাটতি নেই। উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় এবং হাসপাতালে দেরিতে আসায় ঝুঁকি বাড়ছে। মৃত্যুও বাড়ছে। উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে।

চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জন মারা গেছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৬৭৬ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com