রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, ভর্তি ৬০৬ জন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৪ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ২৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৯৩ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৩ হাজার ৪১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৩৬০ জন এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৫৩ জন।
অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা শেষে  সুস্থ হয়েছে ৫০ হাজার ৮২৮ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৯৬২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com