রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ৫ সংগ্রামী নারী হলেন শ্রেষ্ঠ জয়িতা

জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্মবার্ষিকী ও ৯০তম প্রয়াণ দিবস উপলক্ষে আত্মপ্রত্যয়ী ও সংগ্রামী নারী হিসেবে নোয়াখালীতে ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার নিজ সম্মেলন কক্ষে চার ক্যাটাগরিতে এসব নারীদের হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রুমী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মমতাজ বেগম, সফল জননী যষদা রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রোজিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় জেসমিন আক্তার।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এই জয়িতারাই সমাজের আলোকিত মানুষ। নারীরা শিক্ষিত হলে ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হলে আলোকিত দেশ ও সমাজ গড়ে ওঠে। দেশে ক্ষুদ্র ব্যবসা ও অনলাইন ভিত্তিক ই-কমার্সের যে জয়জায়কার, তার পেছনে রয়েছে জয়িতা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার ফলে নারীরা আর্থিক স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশ ও সিদ্ধান্ত নিতে পারছে।

জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com