শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
দেশে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছরে এখন পর্যন্ত ২৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীদের ৬৬ জন ঢাকার ও ৭৯ জন অন্যান্য বিভাগের।
ঢাকার ৫৩ হাসপাতালে ৩৭৪ জন ও ঢাকার বাইরে ৩০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি ডিসেম্বরের ১৮ দিনে চার হাজার ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের।