বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ দেশের বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে ভেন্টিলেটশন সাপোর্টে নেয়া হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খন্দকার মাহবুব হোসেন এসোসিয়েটসের এডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের আজ এ তথ্য জানিয়েছেন।
খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র এডভোকেট মাহবুবুর রহমান দুলাল গণমাধ্যমকে জানান, হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় গত পরশুদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে  অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ গ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি দীর্ঘ আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com