রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

শাবিপ্রবিতে গবেষণা ও উদ্ভাবন সম্মেলন শুরু ১২ জানুয়ারি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আরিফুল ইসলাম এ তথ্য জানান।

অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের এটি সপ্তম আন্তর্জাতিক সম্মেলন জানিয়ে তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনে দেশ-বিদেশের প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবন ও শিক্ষার উন্নয়নের ওপর তাদের গবেষণাপত্র নিয়ে উপস্থিত থাকবেন।

‘নিবন্ধনকারীদের মধ্য থেকে ১৯০টির বেশি গবেষণাপত্র আমরা বাছাই করেছি। তিন দিনে ৪টি প্লেনারিসহ ৩৪টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণাপত্র উপস্থাপন করা হবে।’

এতে বাংলাদেশসহ ১৪টি দেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাঁচশো জনের অধিক গবেষক অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

‘নিবন্ধন ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্মেলনে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। এ ছাড়া পূর্বের সম্মেলনগুলো থেকে এবার আরও নতুন অনেক কিছু সংযোজন করা হয়েছে’ বলেন অধ্যাপক আরিফুল ইসলাম।

সম্মেলন আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. আজিজুল হক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সফল বাস্তবায়ন, জ্বালানি ও খাদ্য সংকটের সমাধান, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে ব্যবস্থা এবং সহস্রাব্দের লক্ষ্য অর্জনের জন্য টেকসই উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোতে বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির সর্বশেষ উন্নয়ন নিয়ে এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সমাবেশে বিভিন্ন গবেষকেরা আলোচনা করবেন।’

‘এতে আমাদের তরুণ স্নাতক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানীদের গবেষণা ও উচ্চশিক্ষায় আরও বেশি নিয়োজিত হতে উৎসাহিত করবে, যা জাতীয় উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে শিল্প আর একাডেমিক সংযোগের বাস্তব পরিস্থিতি বোঝার জন্য আমরা এই বছর শিল্প বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং গবেষকদের একটি সাধারণ প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ইফতে খাইরুল আমিন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com