বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চীনে করোনায় এক সপ্তাহে প্রায় ১৩ হাজার প্রাণহানি, মহামারির নতুন ঢেউয়ের শঙ্কা

চীনে গেলো এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ১৩ হাজার মানুষের। এর মধ্যে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৭শ’। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ তথ্য জানায়। খবর সিসিটিভি প্লাসের।

সংস্থাটি বলছে, চীনে এরইমধ্যে ৮০ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলমান চন্দ্র নববর্ষের ছুটিতে দেশটির বাসিন্দাদের মাঝে ব্যাপকহারে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যা করোনার নতুন ঢেউ সৃষ্টি করতে পারে।

গেলো ডিসেম্বর থেকে জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিক্ষোভের মুখে গত মাসে কঠোর করোনা বিধি থেকে সরে আসে চীন। এরপর থেকেই দেশটিতে ভাইরাসটির সংক্রমণ বড় পরিসরে বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com