রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

রপ্তানি আয়ে ডলার সংকটে স্বস্তির হাওয়া

দেশে ডলার সংকট কিছুটা স্বাভাবিক হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে আমদানি চেয়ে পাঁচ বিলিয়ন ডলার বেশি রপ্তানি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সংকট কিছুটা হলেও কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে সংকট নিয়ন্ত্রণে আসবে- বলছে সংস্থাটি।

তবে রপ্তানি আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে নতুন করে সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশের বাজারে ডলারের সংকট দেখা দেয়। এ অবস্থায় বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করাসহ নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরও কাটছে না সংকট। জরুরি আমদানি খরচ মেটাতে রিজার্ভ থেকে দিতে হচ্ছে ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৯২০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এরআগে এক অর্থবছরেও রিজার্ভ থেকে এত পরিমাণ ডলার দিতে হয়নি।

সরকারের নানা পদক্ষেপের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বেড়েছে রপ্তানি ও প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সাত মাসে আমদানির চেয়ে পাঁচ বিলিয়ন ডলার বেশি রপ্তানি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, রপ্তানি ও প্রবাসী আয়ের চলতি ধারা ঠিক থাকে তবে নতুন করে আর সংকট হবে না।

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের বেশি। পাশাপাশি আসছে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণ। এতে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের আর্থিক অবস্থান ভালো- বলছেন বাণিজ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com