বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গর্ভ ও প্রসব জটিলতায় প্রতি দুই মিনিটে এক নারীর মৃত্যু : ডাব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে গর্ভকালীন কিংবা প্রসব জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ‘মাতৃমৃত্যুর প্রবণতা’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে ডাব্লিউএইচও বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগজনক বিপর্যয়ের চিত্র পাওয়া গেছে।

সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ মাতৃমৃত্যুর ঘটনা ঘটেছে। সেই হিসাবে গর্ভকালীন কিংবা প্রসব জটিলতায় প্রতি দুই মিনিটে প্রায় একজনের ?মৃত্যু হয়েছে।

ডাব্লিউএইচও বলছে, প্রজনন স্বাস্থ্যের ওপর নারীদের নিয়ন্ত্রণ খুবই কম। তারা গর্ভধারণ করবে কি না বা কখন গর্ভধারণ করবে, সেসব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেছেন, নারীদের এই অকারণ মৃত্যু অযৌক্তিক। পরিবার পরিকল্পনায় জরুরিভাবে বিনিয়োগ করে এবং ধাত্রীর ঘাটতি পূরণ করে অবশ্যই আরো ভালো করা সম্ভব।

সূত্র : ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com