বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল পুলিশ

 

বুধবার (০৩ মে) করোনা টিকা জালিয়াতির তদন্তের অংশ হিসেবের বোলসোনারোর বাড়িতে তল্লাশি চালায় ব্রাজিল পুলিশ। অভিযানকালে তার ফোনও জব্দ করা হয়।

এক বিবৃতিতে ফেডারেল পুলিশ জানায়, একটি ‘অপরাধী চক্রকে’ লক্ষ্য করে তারা রিও ডি জেনেরিও এবং রাজধানী ব্রাসিলিয়াতে ১৬ টি অভিযান পরিচালনা করেছে। পুলিশের ধারণা চক্রটি জনস্বাস্থ্য ব্যবস্থায় কোভিড টিকার তথ্যভান্ডারে মিথ্যা তথ্য ঢুকিয়েছে।

তবে বিবৃতিতে বলসোনারোর নাম উল্লেখ করা হয়নি।

এদিকে এ ধরনের অভিযানের ঘটনায় “বিস্মিত” বলে জানান বলসোনারো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, তিনি কোভিড টিকার একটি ডোজও নেননি। পুলিশ তাঁর সেলফোনটি নিয়ে গেছে দাবি করে তিনি আরো বলেন, ‘আমার পক্ষ থেকে কোনো মিথ্যা বলা হয়নি। আমি টিকা নিইনি।’

বোলসোনারো প্রেসিডেন্টের পদে থাকাকালীন করোনার টিকাকরণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল ব্রাজিল সরকারের বিরুদ্ধে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে টিকাকরণ নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগ ওঠে তখন। কোভিড ডাটাবেসে টিকা নেননি এ রকম অনেক ব্যক্তির নাম উঠে আসে আবার টিকা নিয়েও ডাটাবেসে নাম উঠেনি অনেকের। মূলত এ নিয়েই তদন্তে নেমেছে ব্রাজিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com