সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন অনুপম রায়

রাজধানীর এক কনসার্টে গান গাইতে ঢাকায় আসছেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। তাকে নিয়ে আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম জানান, অনুপম রায়ের সঙ্গে কথা বলে তারা বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।
আরিফা শবনম বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝির দিকে টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। সেই দিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com