সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী খাদ্যের দাম ২ বছরের মধ্যে সর্বনিম্ন: এফএও

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএওর হিসেবে মে মাসে দুই বছরের মধ্যে সর্বনিম্ন ছিলো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম। এর ফলে বৈশ্বিক খাদ্যমূল্যের সূচক নেমে এসেছে দুই বছরের সর্বনিম্ন অবস্থানে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংস্থাটির হিসাবে, গেলো মে মাসে খাদ্যমূল্যের গড় সূচক ছিল ১২৪ দশমিক ৩ পয়েন্ট, যেখানে আগের মাসের সংশোধিত সূচক ছিল ১২৭ দশমিক ৭ পয়েন্ট। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ২০২২ সালের মার্চে সর্বকালের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছায় বৈশ্বিক এই খাদ্যসূচকটি। সেই অবস্থান থেকে ২২ শতাংশ কমে দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আসলো মে মাসে।

এর আগে ২০২১ সালের এপ্রিলের তুলনায় মে মাসে বৈশ্বিক এই খাদ্যসূচকের অবস্থানে ছিল সর্বনিম্ন।

এদিকে অন্য এক প্রতিবেদনে এ বছর বিশ্বে শস্য উৎপাদনের পূর্বাভাস ২ দশমিক ৮১৩ বিলিয়ন টন বলছে এফএও।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বাণিজ্য হয়, এমন সব পণ্যের দাম ওঠানামার ওপর নজর রাখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com