বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাত-পা ছুড়ে কান্না, মেকাপের পর মা’কে চিনতে পারলো না শিশু

নাটক, সিনেমায় অভিনয়ের জন্য মেকাপ নিতে হয় অভিনেতা-অভিনেত্রীদের।বিশেষ করে অভিনেত্রীদের বেশী মেকাপ নিতে হয়। আবার অভিনয়ের পর এই মেকাপ তুলে ফেলতে হয়। মাঝে মধ্যে এই মেকাপ এমনভাবে করা হয় যে আসল মানুষটিকেও চেনা যায় না। এমন এক ঘটনা ঘটেছে ভারতে।

জানা যায়, মায়ের সাজগোজের ধরন দেখে তাকে চিনতেই পারল না ছোট্ট শিশুটি। মেকআপ করা মুখ দেখে হাউমাউ করে কেঁদে উঠল শিশু। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নেটিজেনরা শুরু করেছেন আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, নীল লেহেঙ্গা পরে সুন্দর করে সেজেছেন এক নারী। মুখে ভারী মেকআপ করেছেন তিনি। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়েছেন নতুন করে। এমন মেকাপের পর তার সামনে এলো তার সন্তান।

মেকআপের পর ঐ নারীকে দেখতে সুন্দর লাগলেও তিনি বেজায় সমস্যায় পড়েছেন। তার নিজের ছোট্ট ছেলে তাকে চিনতেই পারেনি। শিশুকে কোলে তুলে নিতে গিয়েছিলেন মা। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়েছে সে। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে হাত, পা ছুড়ে চিৎকারও করতে দেখা গিয়েছে শিশুটিকে।

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওর নিচে লেখা হয়েছে, বাচ্চাটি জিজ্ঞাসা করছে, মা কোথায় গেল? নানা ব্যক্তি এ বিষয়ে নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, মেকআপ খুব সাংঘাতিক জিনিস। কেউ আবার অবাক হয়ে বলেছেন, মেকআপের কী মহিমা! অনেকে অবশ্য সন্তানের যত্ন না নেয়ার অভিযোগ করে ওই নারীর সমালোচনা করেছেন। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com