বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নায়িকাদের গ্ল্যামার বেশিদিন থাকে না, অভিনেত্রী হতে চাই : নিদ্রা নেহা

২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে ছিলেন আর সেই থেকে শুরু। এরপর কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। তার আগ্রহ সিনেমাকে ঘিরে আর তাই এখন পর্যন্ত বহু নাটকে অভিনয়ের প্রস্তাব পেলেও সাড়া দেননি। আগামী ৮ জুন ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’, যেটি পরিচালনা করেছেন গৌতম কৈরি।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আন্তঃনগর’ সিনেমাটি মূলত তিনটা কাপলের জীবনের জার্নি দেখানো হয়েছে। এরমধ্যে একটা চরিত্র আমি যার নাম পূর্ণিমা। সমাজের কিছু ধরাবাধা ট্যাবু প্রচলিত আছে, কিছু ক্রাইসিস আছে সেগুলো নিয়ে চলতে গিয়ে যেসব স্ট্রাগলের মুখোমুখি হতে হয় ঠিক সেরকমই এক গল্প নিয়ে এ সিনেমা।

নেহা জানান, শুরু থেকেই তার ইচ্ছে ছিল সিনেমা করার। সে লক্ষ্যেই ধীরে ধীরে এগোচ্ছেন। নিজেকে বড় পর্দায় দেখার সুপ্ত বাসনা লালন করছেন মনে।

তিনি বলেন, ‘প্রাণের একটি বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু করি এরপর আরেকটা বিজ্ঞাপন করেছিলাম কিন্তু সেটি আর প্রচার হয়নি। এরপর ফারুকী ভাইয়ের ‘আমার বাংলাদেশ’ বিজ্ঞাপনটি করি এবং এই কাজটি দিয়ে সবার কাছে পরিচিতি পেতে শুরু করি। এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। এই কাজটা আমার জন্য অনেক হেল্প করেছে তা নাহলে আমাকে আরও অনেক বেশি স্ট্রাগল করতে হত। এরপর অনেক কাজেরই প্রস্তাব পেতে শুরু করি। আমার মূল টার্গেট আসলে সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com