বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের সেরা ৫০ ওয়েব সিরিজ

হলে গিয়ে সিনেমা দেখার চল অনেকটা কমে গেছে। সেই যায়গা নিয়েছে ওটিটি প্ল্যটফর্ম। দর্শকদের কথা মাথায় রেখে তাই নির্মিত হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়বস্তুকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে একাধিক সিরিজ। এসেছে একাধিক ওটিটি প্ল্যার্টফর্মও। তবে এত ওয়েব সিরিজের ভিড়ে কোনোটির জনপ্রিয়তা বেশি, কোনোটির কম।

সম্প্রতি ভারতের গত ৫ বছরের সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। যেখানে রয়েছে ৫০টি জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের নাম।

আইএমডিবির তালিকার শীর্ষে রয়েছে সেক্রেড গেমস, মির্জাপুর, স্ক্যাম এবং দ্য ফ্যামিলি ম্যানের নাম। আইএমডিবির পক্ষ থেকে প্রকাশ করা তালিকার ক্য়াপশনে লেখা হয়েছে, ‘আইএমডিবির বাছাই করা সর্বকালের সেরা ৫০টি সর্বাধিক জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকা এখানে রয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১০ মে পর্যন্ত দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন এসব সিরিজ। এটি বিবেচনায় নিয়েই তালিকা তৈরি করা হয়ছে।’

যেই ৫০টি ওয়েব সিরিজকে সেরা হিসাবে বেছে নিয়েছে আইএমডিবি, সেসব সিরিজের নাম দেখে নেওয়া যাক-
১) স্যাক্রেড গেমস ২) মির্জাপুর ৩) স্ক্যাম ১৯৯২: দ্য হারষাদ মেহতা স্টোরি ৪) দ্য়া ফ্যামিলি ম্যান ৫) অ্যাসপিরেন্টস ৬) ক্রিমিনাল জাস্টিস ৭) ব্রিথ ৮) কোটা ফ্যাক্টরি ৯) পঞ্চায়েত ১০) পাতাল লোক ১১) স্পেশাল ওপিএস ১২) অসূর-ওয়েলকাম টু ইউর ডার্ক সাইট ১৩) কলেজ রোম্যান্স ১৪) আফরান ১৫) ফ্লেম ১৬) ধিন্ডোরা ১৭) ফারজি ১৮) আশ্রম ১৯) ইনসাইড এজ ২০) আন্দেখী ২১) আরিয়া ২২) গুল্লাক ২৩) টভি পিচার ২৪) রকেট বয়েজ, ২৫) দিল্লি ক্রাইম ২৬) ক্য়াম্পাস ডায়েরি ২৭) ব্রোকেন বাট বিউটিফুল ২৮) জামতারা: সবকা নম্বর আয়েগা ২৯) তাজা খবর ৩০)অভয় ৩১) হোস্টেল ডেজ ৩২) রংবাজ ৩৩) বন্দিস বন্দি ৩৪) মেড ইন হেভেন ৩৫) ইমম্যাচিওর ৩৬) লিটল থিংস ৩৭) নাইট ম্যানেজার ৩৮) ক্যান্ডি ৩৯) বিচ্চু কা খেলা ৪০) দহন: রাকন কা রহস্য ৪১) জেএল ফিফটি ৪২) রানা নাইডু ৪৩) রে ৪৪) সান ফ্লাওয়ার ৪৫) এনসিআর ডেজ ৪৬) মহারাণী ৪৭) মুম্বাই ডায়েরি ২৬/১১ ৪৮) চাচা বিধায়ক হ্যায় হুমারে ৪৯) ইয়ে মেরি পরিবার ৫০) আরণ্যক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com