বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কার প্রেমে মজেছেন শাকিরা?

গত বছরের জুনে জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙে যায় শাকিরার। এরপর অনেকটাই ভেঙে পড়েন তিনি। এবার শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটনের সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে এই সংগীত তারকাকে। রবিবার স্পেনে শাকিরা ও হ্যামিলটনকে ডিনার ডেটে দেখা গেছে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে।

এফ ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সের সাফল্য উদযাপন করতে রবিবার বেশ কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে ডিনারে গিয়েছিলেন হ্যামিলটন। সেখানেই শাকিরাকে জড়িয়ে ধরে রাখতে দেখা গেছে হ্যামলটনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেও ফেলেছেন, ‘ল্যাটিনা’ গার্লফ্রেন্ড খুঁজছেন তিনি।

গত মাসে প্রথমবার শাকিরার সঙ্গে হ্যামিলটনকে দেখা গেছে। তখন থেকেই ভক্তরা মনে করছেন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। তবে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com