রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শাকিরার জীবনে সুদর্শন পুরুষ

দীর্ঘ দিন একাকী থাকার পর এবার নতুন করে প্রেমে পড়েছেন পপ সম্রাজ্ঞী শাকিরা। তিনি বলছেন পিকে এখন অতীত। নতুন নিয়ে তিনি বেশ ভালো আছেন।

তিনি জানান, অতীত ভুলে ভবিষ্যতের পথে হাঁটাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে এখন অতীত। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন পপ সম্রাজ্ঞী।

সম্প্রতি চর্চিত প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি হন শাকিরা। তার মতো তারকার সঙ্গে সম্পর্কে জড়ানোর অর্থ তিনি আলাদা করে প্রচারের আলোয় চলে আসবেন।

কিন্তু মজার বিষয় শাকিরার সঙ্গে যাকে দেখা গেছে তিনিও নেহায়েত অখ্যাত কোনো ব্যক্তি নন। কে সেই সৌভাগ্যবান পুরুষ?

শাকিরার যে ছবি আপাতত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে কলম্বিয়ান পপ তারকার পাশে দেখা গিয়েছে বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান ব্যক্তিত্ব লুইস হ্যামিল্টনকে! মায়ামিতে ফর্মুলা ওয়ান রেসে অংশ নেন লুইস। রেসের শেষে শাকিরার সঙ্গে ডিনার করতে দেখা যায় তাকে। তবে শুধু একবার নয়, সাম্প্রতিক অতীতে কয়েকবার লুইসের সঙ্গে তাকে দেখা গেছে। যেমন স্প্যনিশ গ্রাঁ প্রিতে দ্বিতীয় স্থানে রেস শেষ করেন লুইস। সেই সাফল্য উদযাপনে বন্ধুদের তরফে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানেও লুইসের পাশে ছিলেন শাকিরা। গত মাসে মায়ামিতে লুইসের সঙ্গে প্রমোদতরীতে সময় কাটাতেও দেখা গিয়েছে শাকিরাকে।

২০১১ সালে পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। কিন্তু পরবর্তীকালে তার বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ আনেন ‘ওয়াকা ওয়াকা’র গায়িকা। গত বছর জুন মাসে শাকিরা ও পিকে তাদের সম্পর্কে ইতি টানেন। চলতি বছরেই ক্লারা চিয়া মার্টি নামের এক প্রচার সহায়কের সঙ্গে সম্পর্কে জড়ান পিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com