বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে বিলাসবহুল প্রাসাদে বিয়ে করবেন পরিণীতি-রাঘব

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসের অন্ত নেই। কবে বিয়ে, কোথায় ভেন্যু কিংবা কি পরবেন বর-কনে এসব বিষয়ে চলছে বিস্তর আলোচনা।

গত ১৩ মে নিউ দিল্লির কাপুরথালা হাউসে জমকালো আয়োজনে বাগদান সেরেছেন। শিগগিরই বিয়ের পিঁড়িতে বনবেন দুজনে। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, রাজস্থানের এক রাজকীয় প্রাসাদেই বিয়ের আসর বসতে চলেছে পরিণীতি ও রাঘবের।

রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল প্রাসাদকে বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন এই তারকা জুটি। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ প্রাসাদেই চার হাত এক হতে চলেছে। বিয়ের ভেন্যু হিসেবে ওই প্রাসাদের খরচ শুনলে যে কারও চোখ কপালে উঠবে।

প্রাসাদসম হোটেলটির বিভিন্ন ক্যাটাগরির ঘর ও স্যুট রয়েছে। প্রতি রাতে ঘরের ভাড়া শুরু ৩৫ হাজার থেকে। সবচেয়ে বিলাসবহুল কোহিনূর স্যুটটির এক রাতের খরচ পড়বে ১১ লাখ রুপি। ধারণা করা হচ্ছে এই স্যুটেই পরিণীতি ও রাঘবের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে কিয়ারা-সিদ্ধার্থ, বিয়ের সময় অনেক তারকা জুটির পছন্দের তালিকায় ছিল রাজস্থানের বিলাসবহুল হোটেল। এর মধ্যে ওবেরয় উদয়বিলাস বেশি বিলাসবহুল। ‘দ্য ওবেরয়’ উদয়বিলাসে ২০১৮ সালে মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের প্রাক-বিবাহ উৎসবের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এতে যোগ দিয়েছিলেন দেশি-বিদেশী নামি ব্যক্তিত্বরা।

উদয়বিলাসে রয়েছে দীর্ঘ সবুজ লন, ছায়াময় আঙিনা, ফোয়ারা, পুল, টেরেসসহ বিশাল ঘর, ব্যক্তিগত সুইমিং পুলসহ বিলাসবহুল স্যুট এমন নানা সেবা। যা একটি প্রাসাদের চেয়ে কম নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com