বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

একসঙ্গে চার হাজারের বেশি তরুণ-তরুণীর গণবিয়ে

বর্তমান বিশ্বে চিনকে হটিয়ে অধিক জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। একদিকে চীনে দিন দিন জনসংখ্যা কমছে অন্যদিকে ভারতে বাড়ছে। এর মধ্যে আবার মুসলিমদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ বর্তমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের। যেখানে চীন তার জনসংখ্যা বাড়ানোর জন্য লড়াই করছে সেখানে ভারত জনসংখ্যা কমানোর জন্য নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু এবার ভারতে গটে গেলো অন্য রকম এক ঘটনা।

জানা যায়, ভারতের রাজস্থানে ছয় ঘণ্টারও কম সময়ে চার হাজারের অধিক তরুণ-তরুণীর গণবিয়ে অনুষ্ঠিত হয়। শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থান নামের একটি সংস্থা এই গণবিবাহের আয়োজন করে।

শনিবার (১০ জুন) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ এমন তথ্য প্রকাশ করে।

জানা যায়, শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থান নামের সংস্থাটি গত ২৬ মে একটি গণবিয়ের ঘোষণা দেয়। তখন তাদের কাছে চার হাজার ২৮৬ জন তরুণ-তরুণী বিবাহের ইচ্ছা প্রকাশ করে। তাদের মাঝে হিন্দু-মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের তরুণ-তরুণীরাও ছিল। পরে নির্ধারিত দিনে ধুমধামের সাথে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের সময় প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় রীতি অবলম্বন করা হয়।

সূত্রে আরো জানা যায়, এই গণবিয়ের অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও মন্ত্রী প্রমোদ জৈন ভায়া উপস্থিত ছিলেন। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে গহনাপাতি, ফ্রিজ, টিভি, চাদরসহ গদি এবং রান্নাঘরের জিনিসপত্র ও অন্যান্য জিনিস উপহার হিসেবে দেয়া হয়। সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com