বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখ খানের বিরুদ্ধে মামলা, ২০ জুন শুনানী

ছেলের কাণ্ডে ফেঁসে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার তাকে কাড়গড়ায় দাঁড়াতে হচ্ছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছেলেকে বাঁচাতে তিনি নাকি ঘুষ দিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ছেলে আরিয়ান খানকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতের বম্বে হাইকার্টে জনস্বার্থে এই মামলা হয়েছে। আগামী ২০ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

মামলা আবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুারো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।

দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নাম্বার ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে। এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

তা ছাড়াও সিবিআই-এর কাছে শাহরুখ ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবি-এর প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। ৭ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি ছিলেন শাহরুখপুত্র। ২২ দিন পর একই বছরের ৩০ অক্টোবর কারামুক্ত হন আরিয়ান। পরবর্তীতে এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয় তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com