বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: বিদ্যা সিনহা মিম

সময়ের সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সিরিজ ‘মিশন হান্টডাউন’ দেখা যাবে ঈদের আগেই। এই সিরিজটির মাধ্যমে প্রথমবারে হইচই তে দেখা যাবে তাকে।তার সহশিল্পী মাহিদ চরিত্রে আছেন এফএস নাঈম। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘মিশন হান্টডাউন’ প্রসঙ্গে মিম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’ এর গল্পটিও সেরকম। যার প্রমাণ ইতিমধ্যেই দর্শকরা পেয়েছেন। গতকাল শুক্রবার ট্রেলার প্রকাশের পর দেখলাম, অনেকেই কাজটির প্রশংসা করছে। তারা অপেক্ষায় আছে পুরো গল্পটি দেখার।’

গল্পে আপনার চরিত্রটি প্রসঙ্গে কিছু বলুন। উত্তরে পর্দার নীরা বলেন, ‘এতে আমি গ্রামের সাধারণ মেয়ে। যে কিনা সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। তারপর পুলিশের সাহায্য চায়। কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। গল্পে সে একজন সন্ত্রাসীদের ত্রাস। মাহিদকে থামানোর জন্য তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল স্ত্রীকে। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে একসঙ্গে মিশন শুরু করে তারা। এরপর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। গল্পটা কাউকে নিরাশ করবে না- এটা নিশ্চিত।’

‘মিশন হান্টডাউন’ সিরিজে নাঈম-মিম’র পাশাপাশি আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, এ কে আজাদ সেতুসহ অনেকে। কোরবানির ঈদ উপলক্ষে সিরিজটি আগামী ২৮ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com