মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাদক নিয়ে সহিংসতা, ইকুয়েডরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৬

ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলে প্রতিদ্বন্দ্বী দুর্বৃত্তদের বন্দুকযুদ্ধে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। সোমবার (১৯ জুন) দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ক্রমবর্ধমান মাদক সহিংসতার কারণে বর্তমানে ওই অঞ্চলে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ কর্নেল মার্সেলো কাস্তিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, চলতি মাসে গুয়াকিলের দ্বিতীয় গোলাগুলিতে ছয়জন মারা গেছে। প্রতিদ্বন্দ্বী দুর্বৃত্তদের মধ্যে আগের রেষারেষির জের ধরে এ সহিংসতা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

প্রসিকিউটরের কার্যালয় পরে বলেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মাদকের বাজারের জন্য লড়াই চালিয়ে যাওয়ায় ইকুয়েডরে, বিশেষ করে গুয়াকিলে এ ধরনের হামলার প্রবণতা বেড়েই চলেছে।

পুলিশ কর্নেল কাস্তিলো জানান, সোমবার ভোরে দুর্বৃত্তরা কালো গাড়িতে করে একটি জনবহুল পাড়ায় পৌঁছায়। এ সময় চার-পাঁচজন লোক বেরিয়ে বেশ কিছু মানুষ রাস্তায় থাকা অবস্থায় গুলি চালায়।

পুলিশ কর্নেল বলেন, নিহতদের মধ্যে একজনের সঙ্গে অপরাধ জগতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আহতদের একজন মাদক পাচারে জড়িত। ঘটনাস্থল থেকে ১৩২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com