বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখের সিনেমায় থাকছেন মেয়ে সুহানাও

দ্য আর্চিজ’ দিয়ে বলিউড অভিষেকের অপেক্ষায় আছেন শাহরুখকন্যা সুহানা খান। তবে প্রথম ছবি মুক্তির আগেই এল দ্বিতীয় ছবির খবর। এবার বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের ছবিতে দেখা যাবে তাকে।

ভারতের বিনোদন ভিত্তিক পোর্টাল পিংকভিলার খবর, শাহরুখের প্রযোজিত সুহানার দ্বিতীয় ছবিটি ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

বর্তমানে সিনেমাটির অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতা।

নিজের প্রযোজনা সংস্থা থেকে মেয়ের প্রথম ছবির সবকিছুই নিজেই দেখভাল করতে চান শাহরুখ। ছবিটিতে সুহানা ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে, তা জানানো হয়নি। ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com