বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফের বিয়ের আশায় মাথায় ডিম ফাটালেন রাখি

একবার বিয়ে ভেঙেছে বলে কি আর বিয়ে করবেন না? নিশ্চয়ই করবেন। হাল ছাড়তে রাজি নন রাখি সাওয়ান্ত। আবার বিয়ের স্বপ্ন দেখছেন তিনি। এবার ‘ভাল বর’ চাই রাখির। আর তার জন্য আজব কাণ্ড ঘটালেন তিনি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মাথায় ফাটালেন ডিম। রাখির সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

এরপরই বিদ্রুপের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আলোচনায় থাকার জন্য রাখির বিভিন্ন সময় উদ্ভট কর্মকাণ্ডে সমালোচনাও করছেন নেটিজেনরা।

গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তার পাশেই ছিলেন আদিল।

কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তাকে গ্রেপ্তারও করা হয়।

অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভাল বর চাই’, একথা বলতে বলতেই মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে কেউ ব্যঙ্গ, বিদ্রুপের পালাও শুরু হয়ে গিয়েছে। একজন আবার ভিডিওটি পুনীত সুপারস্টারকে ট্যাগ করার পরামর্শও দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com