বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান। বাংলাদেশ দূতাবাস, আবুধাবির কাউন্সিলর সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের মিনিস্টার (শ্রম ও কল্যাণ) আবদুল আওয়াল।
গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।
এর আগে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত।