বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার বলিউডে অভিষিক্ত হচ্ছেন মধুমিতা সরকার

বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের পর এবার প্রথমবার বলিউড তথা হিন্দি সিনেমায় পা রাখছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। নিঃসন্দেহে এটা বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। মাসখানেক ধরে যদিও শোনা যাচ্ছিল বলিউডে কাজ করতে চলেছেন মধুমিতা, তবে যতক্ষণ না সিলমোহর পড়ছে ততক্ষণ নায়িকা এই বিষয়ে মুখে কুলুপই এঁটেছিলেন। এবার জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার। বিপরীতে ‘হ্যান্ডসাম’ নায়ক তনুজ ভিরওয়ানি। জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে তনুজ বেশ কয়েকটা সিরিজ, সিনেমা করে ফেলেছেন ইতোমধ্যেই। সানি লিওনের বিপরীতে ‘ইনসাইড এজ’-এও অভিনয় করেছেন তনুজ। এবার সেই নায়কের সঙ্গেই হিন্দি ছবি ‘ফর্জ’-এ জুটি বাঁধছেন মধুমিতা সরকার।

বাংলা সিনে ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের অনেকেই বলিউডের দিকে ঝুঁকছেন বর্তমানে। তালিকা অবশ্য লম্বা। যিশু চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো বড় টলিউড অভিনেতারা একের পর এক হিন্দি ছবিতে ছক ভাঙছেন। নায়িকারাও অবশ্য পিছিয়ে নেই। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম অনেকেই রয়েছেন। খোদ ‘টলিউড ইন্ডাস্ট্রি’ বলে খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দু’টি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে সাড়া ফেলে দিয়েছেন। আবির চট্টোপাধ্যায়ও মুম্বাইতে কাজ করে এসেছেন। ‘পোস্ত’র হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তও সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন টলিপাড়ার সুন্দরী নায়িকা মধুমিতা সরকার।

‘ফর্জ’ হিন্দি সিনেমা হলেও পরিচালক কিন্তু বাঙালি। প্রীতম মুখোপাধ্যায়। কেমন গল্প? এ প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, ‘কমেডি ঘরানার হলেও ইমোশনাল টাচ রয়েছে। ছবিতে একজন সরপঞ্চজীর মেয়ে আমি। বিহারের প্রেক্ষাপটে এক প্রেমের গল্প। তবে নায়ক-নায়িকার প্রেমে বাঁধা হয়ে দাঁড়াবে জাঁদরেল বাবা।’ যেহেতু বিহারের প্রেক্ষাপটে গল্প তাই এই ছবির সংলাপে বিহারি, ভোজপুরী ভাষার ছোঁয়া রয়েছে। আর সেই ভাষা শেখার জন্যই মধুমিতা আপাতত চিন্তায় রয়েছেন। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানালেন তিনি। আগস্ট মাসের মাঝামাঝি শুরু হবে শুটিং। বিহার, ঝাড়খন্ড এবং বাংলার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com