বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এই ইলিয়ানার প্রেমিক, মানে সন্তানের বাবা

দীর্ঘ জল্পনার পর অবশেষে নিজের অবস্থান পরিবর্তন করলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা। ইলিয়ানা মা হবেন সে পুরোনো কথা। কিন্তু ইলিয়ানার সন্তানের বাবা কে সে কথা গোপন ছিল এতদিন। সাংবাদিকদের পিড়াপিড়িতেও মুখ খুলেন নি এই অভিনেত্রী। যত দিন গুড়িয়ে ততই জল্পনা বেড়েছে। এক পর্যায়ে বাজে মন্তব্যের মুখোমুখি হতে হয় ইলিয়ানাকে। কিন্তু তবুও তিনি অনড় ছিলেন। বার বার বলে আসছিলেন চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।

হ্যা সত্যি এবার চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই হইচই বলিপাড়ায়।

সেসময় ইনস্টাগ্রামে একটি টি-শার্টের ছবি পোস্ট করেছেন ইলিয়ানা লিখেছিলেন, শীগগিরই আসছে…! আমার ছোট্ট রানির সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় আছি।

মা হওয়ার খবর জানানোর পরই সমালোচিত হতে থাকেন ইলিয়ানা। প্রশ্ন তোলেন নেটাগরিকরা। তার তো বিয়ে হয়নি। তাহলে অনাগত সন্তানের বাবা কে? বিষয়টি নিয়ে তখন মুখ খোলা থেকে বিরত ছিলেন অভিনেত্রী। এবার সকলের সামনে হাজির করলেন অনাগত সন্তানের বাবাকে। তবে প্রেমিকের ছবি প্রকাশ করলেও তার পরিচয় জানাননি ইলিয়ানা।

আজ সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার সঙ্গে এক পুরুষকে দেখা গেছে। তারা দুজনেই বেশ হাসিখুশি ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘ডেট নাইট’।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com