মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশের অর্থনীতির চাকাকে চাঙ্গা করার জন্য জোর তৎপরতা শুরু করেছেন। তিনি প্রথমে ইউরোপের কয়েকটি দেশ সফর করেন। সফরকালে তিনি তার দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের সরকারের প্রধানদের সঙ্গে সিরিজ বৈঠক করেন। এরপর তিনি দেশে এসে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন দেশ সফর শুরু করেন। সফরের শুরুতে তিনি সৌদি আর যান। সেখানে বিলিয়ন বিলয়িন ডলারের চুক্তি করেন। দ্বিতীয় পর্যায়ে তিনি সফর করেন আরব আমিরাত। সেখানেও তিনি প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশি সামরিক ও অর্থনৈতিক চুক্তি করেন। এরপর তার সফর রয়েছে চিরচিনের বন্ধু কাতারে।
তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বুধবার ৫০.৭ বিলিয়ন ডলারের মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
উপসাগরীয় দেশ সৌদি আরব, কাতারের পর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে দেশটির প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তাকে সেখানে দেয়া রাজকীয় সংবর্ধনা।