বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সালমান খানকে ছাড়াই ‘বিগ বস ওটিটি ২

‘বিগ বস ওটিটি ২’ শোয়ের সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান? এমনই খবর সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আর তাতেই ভাইজানের ভক্তদের মনে দুশ্চিন্তার কালো মেঘ। ব্যাপার কী? সত্যিই কি সালমান ‘বিগ বস ওটিটি ২’র সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন?

‘বিগ বস’ আর সালমান খান যেন সমার্থক হয়ে উঠেছে। এই শোয়ের সঞ্চালক হিসেবে দর্শকরা অন্য কাউকে ভাবতেই পারেন না। সালমন খানের স্বতঃস্ফূর্ত বাচনভঙ্গি, তার পরিস্থিতি সামলানোর দক্ষতা বেশ পছন্দ করেন। আবার প্রতিযোগীদেরও সাধ্য নেই বলিউডের সুলতানের মুখের উপর কথা বলার। এমন কী, ‘বিগ বস ওটিটি’র প্রথম মৌসুমের সঞ্চালক হিসেবে যখন করণ জোহরকে আনা হয়েছিল, দর্শক প্রবল অসন্তুষ্ট হয়েছিলেন। সালমান খানকেই সঞ্চালক হিসেবে চাই, এমন দাবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।

ধারণা করা হচ্ছে, সেই দাবি মেনেই ‘বিগ বস ওটিটি ২’ শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যায় সালমান খানকে। কিছুদিন আগেই ‘বিগ বস’ চলাকালীন সালমান খানের সিগারেট খাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। তাতেই নাকি ভাইজান প্রবল বিরক্ত আর শোয়ের সঞ্চালনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে এটাও শোনা যাচ্ছে, উপরোক্ত তথ্যটি কেবলই রটনা। অর্থাৎ সালমন খান সঞ্চালনা করবেন বলে একবার যখন ‘কমিটমেন্ট’ করেই দিয়েছেন, তা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। অনেকে দাবি করেছেন, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের দেখা যাবে এই সুপারস্টারকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com