বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মার্কিন সুপার মডেল জিজি হাদিদ গাঁজাসহ গ্রেপ্তার

গাজা এখন আর মাদক নয়। জাতিসংঘের ভোটে গাজার বিজয়ী হয়েছে। তবুও বিভিন্ন দেশে এখনোও গাজা সেবন অপরাধ। অবশ্য গাজা সেবনের দায়ের গত সপ্তাহে কেম্যান দ্বীপপুঞ্জে মার্কিন সুপার মডেল জিজি হাদিদ গ্রেপ্তার হয়েছেন। তখন তার কাছে গাজা পাওয়া যায়। এই নিয়ে সামাজিক মাধ্যমে হৈ চৈ পড়ে যায়। অনেকে এর নিন্দা করেছেন। আর কেউ কেউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম জানিয়েছে, গত ১০ জুলাই ২৮ বছর বয়সী জিজি হাদিদ এবং তার বান্ধবী ব্যক্তিগত একটি বিমানে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাদের লাগেজ তল্লাশি করলে দুজনের ব্যাগেই গাঁজা ও তা সেবনের উপকরণ পান কাস্টম কর্মকর্তারা, পরে তাদের গ্রেপ্তার করা হয়।

মূলত, গাঁজা আমদানি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল জিজি হাদিদ ও তার বান্ধবীকে। দুই দিন পুলিশি হেফাজতে রাখার পর ১২ জুলাই জিজি হাদিদ ও তার বান্ধবীকে কোর্টে তোলা হয়। গাঁজার পরিমান খুবই অল্প ছিল। এটা স্পষ্ট যে, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা সঙ্গে রেখেছিলেন তারা। পরে আদালত তাদের ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেন এবং জামিনে মুক্তি দেন।

এবারই প্রথম নয়, এর আগেও মাদককাণ্ডে নাম জড়িয়েছে জিজি হাদিদের। ২০১৫ সালে ভিক্টোরিয়াস সিক্রেটের একটি অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছিলেন এই মার্কিন তারকা।

বছর জুড়েই আলোচনায় থাকেন জিজি হাদিদ। তবে গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চায় রয়েছেন। জায়ান মালিকের সঙ্গে তার প্রেম ভাঙার পর গুঞ্জন উঠে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রায়ই এ জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com