শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সেই ‘ভয়ঙ্কর’ ভিডিও দেখে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন

কয়েকমাস ধরে ভারতের মণিপুরে জাতিগত সহিংসতা চলছে। এপ্রিল-মে-জুন এই তিন মাস সহিংসতার তীব্রতা ছিল অনেক বেশি। এ পর্যন্ত সহিংসতায় প্রায় ১২ জনের বেশি মানুষ মারা গেছে। ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। এর মধ্যে মে মাসে ঘটে যায় এক বর্বর ঘটনা। সহিংসতার মধ্যে সন্ত্রাসীরা দুই নারীকে নগ্ন করে শত শত মানুষের সামনে রাস্তায় হাঁটতে বাধ্য করে। পরে সেই দুই নারীকে করা হয় গণধর্ষণ। মে সেই সংগঠতি সেই ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। শুরু হয় প্রতিবাদ। উত্তপ্ত হয়ে উঠে সামাজিক মাধ্যম।

জানা যায়, দাঙ্গা-হাঙ্গামায় বিপর্যস্ত ভারতের মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর ভাইরাল ভিডিও নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। ওই ভিডিওতে দেখা যায়, আদিবাসী দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটাচ্ছে কিছু দুস্কৃতিকারী। পরবর্তীতে ওই দুই নারীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এই জঘন্য ঘটনা ঘটে ৪ মে। তবে এটি গতকাল বুধবার (১৯ জুলাই) টুইটারে ভাইরাল হয়। এরপর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমন হীন কাজের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

চলতি বছরের মে মাসের শুরুতে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সহিংসতায় এখন পর্যন্ত ১২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com