রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বর সামাজিক মাধ্যম

বিশ্বে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর কমছে এনালক সিস্টেম। অনলাইন-মাল্টিমিডিয়া নির্ভরতা বাড়ছে। কমে যাচ্ছে ছাপা পত্রিকা। বিশ্বের অনেক বহুল প্রচারিত নিউজ পেপার বন্ধ হয়ে গেছে। আর সামাজিক মাধ্যমে বাড়ছে মানুষের আগ্রহ। সবার হাতে হাতে এখন স্মার্ট ফোন। মানুষের এখন আর টিভি সেটের সামনে বসে থাকতে আগ্রহী নয়। চলতে-পিরতে হাতের মোবাইলে সব ধরণের বিনোদন উপভোগ করছে। বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে সামাজিক মাধ্যম।

বিশ্বের মোট জনসংখ্যার ৬৪ ভাগের বেশি তথা ৫০০ কোটির বেশি মানুষ সক্রিয়ভাবে সামাজিক মিডিয়া ব্যবহার করে বলে এক জরিপে বলা হয়েছে।

ডিজিটাল পরামর্শক প্রতিষ্ঠান কেপিয়সের সর্বশেষ জরিপে বলা হয়েছে, গত বছরের তুলনায় বর্তমানে সামাজিক মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৩.৭ ভাগ বেড়েছে।

জরিপে বলা হয়, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫.১৯ বিলিয়ন। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.৪ ভাগ লোক সামাজিক মিডিয়া ব্যবহার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com