বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১০ দিনে ভেসে এলো দুই হাজার মৃত পেঙ্গুইন

উরুগুয়ের উপকূলে মাত্র ১০ দিনে ভেসে এসেছে প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন। তবে কী কারণে একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যু হলো সেটির কারণ অজানা। আজ শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ২৪।

প্রতিবেদনে আরও বলা হয়, মৃত অবস্থায় পাওয়া ম্যাগলানিক প্রজাতির এ পেঙ্গুইনগুলোর বয়স কম। পাখিগুলোর মৃত্যু হয়েছে আটলান্টিক মহাসাগরে এবং এগুলো বাতাস ও ঢেউয়ের ধাক্কায় উরুগুয়ের উপকূলে এসেছে।

ধারণা করা হয়েছিল, এভিয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে পাখিগুলো মারা গেছে। কিন্তু বেশ কয়েকটি পেঙ্গুইনকে পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণীজগত বিভাগের প্রধান কারম্যান লিজাগোয়েন বলেন, পেঙ্গুইনগুলো মৃত্যু পানিতে হয়েছে। মৃত অবস্থায় ভেসে আসা পাখিগুলোর ৯০ শতাংশের বয়স কম। তাদের মধ্যে চর্বির মজুদ ছিল না এবং পেট খালি ছিল। এছাড়া এভিয়ান ভাইরাসের যেসব নমুনা নেওয়া হয়েছে তার সবগুলোই নেগেটিভ এসেছে।

ম্যাগলানিক পেঙ্গুইন বসবাস করে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে। দক্ষিণ গোলার্ধের শীতের সময় এ জাতের পাখি খাবার ও উষ্ণ পানির খোঁজে উত্তর দিকে চলে যায়। কিছু কিছু ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের উপকূল পর্যন্ত যায়।

প্রাণী কর্মকর্তা কারম্যান লিজাগোয়েন বলেন, দেশান্তরের সময় কিছু পাখি মারা যায়, এটি স্বাভাবিক। তবে এত বেশি মারা যাওয়া অস্বাভাবিক। গত বছরও ব্রাজিলে এই একই ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com