রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

‘সুড়ঙ্গ’র জন্য প্রসেনজিৎ, শুভশ্রীদের শুভেচ্ছা

দেশের প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ ঝড় অব্যাহত, এরমধ্যে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানেও দারুণ সাড়া ফেলেছে। প্রচারণার জন্য ছবির অভিনেতা-অভিনেত্রী আফরান নিশো ও তমা মির্জারা যখন কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, তখন তাদের ঘিরে মিডিয়াকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ ছবিটির ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করে।

এরমধ্যে ‘সুড়ঙ্গ’ নিয়ে টলিউডের বড় বড় তারকারাও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। যিনি নিজেই একটা ইন্ডাস্ট্রি, সেই বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করেছেন ছবিটি নিয়ে। লিখেছেন, “সুড়ঙ্গ’ টিমের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা।”

‘ব্যোমকেশ’ খ্যাত গুণী নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীল ইতোমধ্যে ‘সুড়ঙ্গ’ দেখে ফেলেছেন। দেখার পর মুগ্ধতা প্রকাশ করে বলেন, “সুড়ঙ্গ’ দেখলাম এবং ভালোবেসে ফেললাম। দারুণ নির্মাণ ও স্টোরিটেলিং রাফী। আফরান নিশোর অবিশ্বাস্য অভিনয়! তমা মির্জা দারুণ করেছে। এই ছবি মিস করবেন না।’

শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও। তিনি টুইটারে লিখেছেন, “সুড়ঙ্গ’ সিনেমার পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইলো।”

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় কলকাতার অ্যাক্রোপলিস মলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে দর্শক ও টলিউডবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com