রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রতিশোধ নিতে মেক্সিকোর বারে বোমা হামলা : ১১ জন পুড়ে ছাই

লাটিন আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর সীমান্তের একটি শহরে শুধুমাত্র প্রতিধোণ নিতে গিয়ে এক ব্যক্তি বারে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ওই বারে আগুন ধরে যায়। আগুনে বারটি পুড়ে যায়। এ সময় ১১ জন জীবন্ত মানুষ পুড়ে ছাই হয়ে যায়।

মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সান লুইস কলোরাডোর একটি বারে হামলায় ১১ জন নিহত হয়েছে। বার থেকে বের করে দেওয়া এক ব্যক্তি পেট্রোল বোমা হামলা চালালে এ ঘটনা ঘটে। শনিবার সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সোনোরা রাজ্যের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার ভোরে হামলার সময় সন্দেহভাজন ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বারে থাকা নারীদের অসম্মান করার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজায় এক ধরণের পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১১ জনের মধ্যে চার জন নারী রয়েছেন। আহত আরও চার নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com