বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
মালয়েশিয়া একটি মুসলিম দেশ। সেখানে অধিকাংশ নাগরিক মুসলিম। তবুও সেখানে পশ্চিমা সংস্কৃতিকে লালন করা হয়। কিন্তু সমকামিতাকে স্বীকৃতি দেয়া হয় না। এটা মালয়েশিয়ার নিষিদ্ধ। তবুও পশ্চিমারা মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে এর প্রচারে চালায়। এবার সেরকম কাণ্ড করতে গিয়ে পুরো অনুষ্ঠানেই বন্ধ হয়ে গেছে।
জানা যায়, বৃটিশ পপ রক ব্যান্ড ‘দ্য ১৯৭৫’- এর দুই পুরুষ সদস্য মঞ্চে উঠে একে অপরকে চুম্বন করা এবং মালয়েশিয়ার এলজিবিটি-বিরোধী আইনের সমালোচনা করার একদিন পরে দেশের সরকার রাজধানী কুয়ালালামপুরে সঙ্গীত উৎসব বন্ধ করে দিলো ।
রোববার পর্যন্ত তিনদিনের ইভেন্ট গুড ভাইবস ফেস্টিভ্যালের আয়োজকদের সাথে দেখা করার পর যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল একটি টুইটার পোস্টে বলেছেন -” মালয়েশিয়ার আইনকে চ্যালেঞ্জ, অবমাননা এবং লঙ্ঘনকারী এমন কোনো বিষয়ের সঙ্গে কোনো আপস করা হবে না। ” ‘১৯৭৫’ -এর মালয়েশিয়ায় পারফর্ম করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকারি কমিটি ।মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় সমকামিতা অপরাধ। অধিকার গোষ্ঠীগুলি লেসবিয়ান, গে, উভকামী এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয়ে সতর্ক করেছে।