বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হলিউডের সিনেমায় যৌন দৃশ্যে গীতার শ্লোক, ভারতে ক্ষোভ

হলিউড-বলিউডের সিনেমার প্রায় সময় দেখা যায় ধর্মীয় বিষয়। বলিউডে এমন অনেক সিনেমা নির্মিত হয়েছে যেগুলো পুরোপুরি ধর্মীয় কাহিনীভিত্তিক। এসব সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বার বার। অনেক সিনেমার বিষয়বস্তু কাট করতে হয়েছে। তবুও সিনেমায় ধর্মীয় বিষয়গুলো সংযোগ করা হয়। এবার হলিউডের সিনেমা ‘ওপেনহাইমার’ এমন একটি দৃর্শ্য ধারণ করা হয়েছে যা নিয়ে ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’। বায়োগ্রাফিক্যাল-থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। গত ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের এই সিনেমা।

ক্রিস্টোফার নোলানের এ সিনেমা নিয়ে ভারতে তৈরি হয়েছে বিতর্ক। সিনেমাটিতে যৌন দৃশ্যের সময় কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারী কিলিয়ান মার্ফিকে গীতার শ্লোক আওড়াতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সনাতন ধর্মাবলম্বীরা। নেটিজেনদের দাবি— এটি হিন্দু ধর্মের অপমান।

বিষয়টি নিয়ে ধিক্কার জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেন্সর বোর্ড এই দৃশ্য সিনেমায় কীভাবে রাখার অনুমতি দিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ইনফরমেশন কমিশনার উদয় মহুরকার বলেন— ‘একদম সরাসরি বলছি, এটা ধর্মের প্রতি চিরাচরিত আঘাত। কয়েকশো কোটি হিন্দু মানুষের মনে আঘাত লেগেছে। এই দৃশ্য যদি বাদ দেওয়া হয় তবে, হিন্দুদের মনে জায়গা করে নেবেন সিনেমার নির্মাতারা এবং বন্ধুত্বের এক নিদর্শন স্থাপিত হবে।’

তবে এ বিষয়ে সিনেমার পরিচালক কিংবা প্রযোজকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে প্রকল্প হাতে নিয়েছিল তার নাম ছিল ‘ম্যানহাটান প্রজেক্ট’। সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার। ২০০৫ সালে ইতিহাসবিদ কা বার্ড আর মার্টিন জে শেরউইন রচনা করেন ‘আমেরিকান প্রমিথিউস’ নামে একটি জীবনীগ্রন্থ। এটি মূলত, রবার্ট ওপেনহাইমার জীবনীগ্রন্থ। এই বই অবলম্বনে নির্মিত হয়েছে ৩ ঘণ্টা দৈর্ঘ্যের এই সিনেমা।

‘ওপেনহাইমার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। ওপেনহাইমারের স্ত্রীর চরিত্র রূপায়ন করেছেন এমিলি ব্লান্ট। তা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, ফোরেন্স পিউ, কেসি অ্যাফ্লেক, রামি মালিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com