বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
একের পর এক চমক দিচ্ছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কখনও বড় পর্দায় নতুন অবতার, কখনও সিরিজে একেবারে ভিন্ন চরিত্র। তবে এবার শুভশ্রী তার ক্যারিয়ারে এমন এক নতুন মোড় আনতে যাচ্ছেন; যা শুনে টলিপাড়ায় সবাই চমকে গেছেন। চমকপ্রদ এই খবরটি হচ্ছে, অভিনয়ের পাশাপাশি এবার একেবারে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন শুভশ্রী। নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সিকাবা হাউজ’। কিন্তু প্রশ্ন উঠেছে, স্বামী পরিচালক রাজের সঙ্গে তো আগেই ছবি প্রযোজনায় যুক্ত ছিলেন, হঠাৎ কেন আলাদা করে প্রোডাকশন হাউস খুলছেন এই অভিনেত্রী? নাকি সংসারে কোনো অশান্তি নেমে এসেছে?
কলকাতার একটি অনুষ্ঠানে সঞ্চালক অভিনেতা অঙ্কুশের সঙ্গে শুভশ্রীর খুনসুটি ভক্তদের বিনোদন জোগায়। একে অন্যেকে নিয়ে বিভিন্ন মন্তব্যও বেশ হাস্যরসের সৃষ্টি করে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে একটি পর্বে পারফর্ম করেন শুভশ্রী। সেটি বিচারকের আসনে বসে উপভোগ করেন অভিনেতা জিৎ ও অঙ্কুশ।
নায়িকার নাচ দেখে জিৎ বলেন, ‘দারুণ হয়ছে। ধামাকা হয়েছে একদম।’ কিন্তু জিৎ যে সেটা ঠাট্টা করেই বলেছেন সেটা বুঝতে পারেন অভিনেত্রী। তিনি জবাবে আক্ষেপ করে বলেন, ‘তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি।’ পাশে থেকে জোরে হেসে ওঠেন অঙ্কুশ। ঠিক যেমন করে শুভশ্রী হাসেন, সেটাই নকল করে। অভিনেত্রীরও বুঝতে বাকি নেই তার হাসির ব্যঙ্গ করেই এমন কাণ্ড ঘটনালেন অভিনেতা।
এরপর শুভশ্রী বললেন, ‘অঙ্কুশ, তুই তো নেচে, লাফিয়ে, নানা কাণ্ড ঘটিয়ে তারপর টাকা পাস। আর আমি এরকম হাসি দিলেই টাকা পেয়ে যাই।’
নায়িকার এমন মন্তব্য শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন। অঙ্কুশও চুপ হয়ে যান। যদিও শুভশ্রীর হাসি নিয়ে অনেকেই বিভিন্ন সময় মন্তব্য করে থাকেন। তাই বলে নায়িকা কিন্তু তার হাসি থামিয়ে রাখার চেষ্টা করেন না কখনো।
তবে বিতর্ক ওঠার আগেই জবাব দিয়েছেন রাজ ঘরণী শুভশ্রী। এই নায়িকা জানিয়েছেন, ‘প্রথম থেকেই রাজ এবং আমার শাশুড়িমা চাইতেন আমি অভিনয়ের পাশাপাশি আলাদা, নিজস্ব কিছু করি। তাদের উৎসাহতেই এই প্রযোজনা সংস্থার পরিকল্পনা।’ শুভশ্রী বলেন, ‘আমার এই প্রযোজনা সংস্থার উদ্দেশ্য একটাই, একেবারে নতুনদের নিয়ে কাজ করব। অনেক গল্প পড়ছি, বেশ কিছু নতুন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে। আশা করি ভালো একটা কিছু করতে পারব।’
কয়েকদিন আগেই দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবর অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তারপর থেকেই তার ফেসবুক, ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছার ভিড়। তবে শুধু শুভেচ্ছা নয়, হবু মা কী করছেন, কী পরছেন তার দিকে নজর সবার। আর সেই কারণেই ইনস্টাগ্রামে রোজ রোজই নতুন নতুন ছবি পোস্ট করছেন শুভশ্রী। কখনও নতুন ফটোশুটে, কখনও শুধু ইউভানের সঙ্গে সময় কাটানোর ভিডিও ছবি। তার মাঝে এবার ক্যারিয়ারের নতুন সফরের গল্প শোনালেন শুভশ্রী।