বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রণবীর সিংয়ের পৌরুষত্ব নিয়ে প্রশ্ন কঙ্গনার

বরাবরই অযাচিতভাবে, অকারণে কটাক্ষ করার অভ্যস রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের। চলতি বাংলা ভাষায় বলতে গেলে, ‘পায়ে পা দিয়ে ঝগড়া করা’! বলিউড অভিনেতা হৃত্বিক রোশন, গীতিকার জাভেদ আখতার থেকে শুরু করে পরিচালক ও সঞ্চালক করণ জোহর, এমনকী খান-কাপুরদের কাউকেই ছাড় দিয়ে কথা বলেন না কুইন খ্যাত কঙ্গনা। এবার বিস্ফোরক দাবি তুললেন রণবীর কাপুরকে নিয়ে।

চলতি সপ্তাহে (২৮ জুলাই) মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার জন্য করণ জোহরকে তুলোধনা করেছেন। রণবীর সিংয়ের পৌরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। এর ২৪ ঘণ্টা না যেতেই এবার বিটাউনের ‘সুপারস্টার কাপুর’কে নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানৌত।

বলছেন, ‘বিয়েটা তো নাটক। আর কোলের সন্তান সিনেমার প্রচারের জন্য!’ এমনকী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ভয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থও হয়েছেন অভিনেত্রী।

বলিউডের তারকাসন্তানরা তার চোখের বালি। উঠতে-বসতে, পান থেকে চুন খসলেই তাদের বিরুদ্ধে এক হাত নেন কঙ্গনা রানৌত। এবার নাম না করেই রণবীর কাপুরের বিরুদ্ধে তোপ দাগলেন নায়িকা। আর যা বললেন, তা শুনলে রীতিমতো মাথা ঘুরে যাবে। রোববার ফের রণংদেহী মেজাজে ধরা দিয়েছেন কঙ্গনা।

একাধিক ইনস্টাগ্রাম স্টোরিতে তার দাবি, বলিউডের ‘চঙ্গু মঙ্গু গ্যাং’ তার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য উঠে-পড়ে লেগেছে। সেখানে বেশ কয়েকটা চ্যাটের স্ক্রিনশট দিয়ে তার ইঙ্গিত, ‘যাদের সিনেমা ছুটির দিনেও চলে না। তারা আবার মণিকর্নিকার ১৮ কোটির সিঙ্গল ডে কালেকশনকে ফ্লপ ঘোষণা করে। এদের ফাঁদে পা দেবেন না।’ সেই ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপ করার আর্জিও জানান কঙ্গনা রানৌত।

কঙ্গনার বিস্ফোরক দাবি, ‘একজন সুপারস্টার, যে ইন্ডাস্ট্রিতে সাধারণত ‘উইমেনাইজার’ (অসৎচরিত্র ব্যক্তি) বলেই পরিচিত, অতীতে আমার বাড়িতে এসে আমার কাছে প্রেম করার জন্য ভিক্ষে করেছিল। তবে লুকিয়ে আমার সঙ্গে দেখা করত। এহেন আচরণের কারণ জিজ্ঞেস করতেই ও জানিয়েছিল, একজন পাপা কি পরিকে পেয়েছি প্রেম করার জন্য। কিন্তু ওকে ভালোবাসি না। তবে আমার বিষয়টা ভালো লাগেনি বলেই এড়িয়ে গেছি। এরপর বিভিন্ন নম্বর থেকে আমার সঙ্গে চ্যাট করা শুরু করে। আমি সবকটা নম্বর ব্লক করে দিই। তারপর দেখলাম আমার সমস্ত ডিভাইসও হ্যাক হয়েছে। এটাও দাবি করেছিল যে, ওর বিয়েটা লোক দেখানো। আর সন্তান সিনেমার প্রচারের জন্য। কেউ মানুষ হিসেবে এতটা নিম্নমানের হতে পারে?’ এমন ইঙ্গিতে বুঝতে বাকি থাকে না যে কঙ্গনার এই কটাক্ষবাণ রণবীর কাপুর, আলিয়া ভাটকে নিয়েই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com