বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হঠাৎ লাস্যময়ী নারীতে রপান্তর আয়ুষ্মান

এর আগেও বলিউড অভিনেতা আয়ুষ্মান এই ধরণের চরিত্রে অভিনয় করেছেন। তিনি সমকামী চরিত্রে অভিনয়ের বেশ আলোচিত সমালোচিত হয়েছেন। তারপর তিনি এই ধরণের চরিত্রকেই বেশ পছন্দ করেন। এবার আবারও সেই রকম একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবারের চিরত্রটি আরও ব্যতিক্রম। তিনি ‘ড্রিম গার্ল’ নামের এক সিনেমার পূজা চরিত্রে অভিনয় করছেন।

সুন্দরী নারীরা সাবধান! কারণ এবার আর শুধু টেলিফোনে নয়, সশরীরে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন ‘ড্রিম গার্ল’ পূজা। পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে ফের হাজির আয়ুষ্মান খুরানা। ‘ড্রিম গার্ল ২’র ট্রেলারে দিলেন হাসি-মজা-হুল্লোড়ে ভরা নতুন গল্পের আভাস।

পরনে শাড়ি, ঠোঁটে লিপস্টিক, মাথায় লম্বা চুল—এমন সাজে পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে হাজির হয়েছেন তিনি। তার রূপ ও জাদুতে ঘায়েল বহু পুরুষ। ২০১৯ সালে সিনেমা মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। রাজ শান্ডিল্যর পরিচালনায় সেই সিনেমাতেই প্রথমবার করম ওরফে পূজা হিসেবে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেতা।

শুধু তাই নয়, মেয়ের গলায় কথা বলে ফোনের মধ্যে দিয়েই পুরুষদের মন জয় করত। পূজার লাস্যে দর্শকদের মনও গলেছিল। ২৮ কোটি টাকা বাজেটের সিনেমা বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।

মাঝে চার বছর কেটে গেছে। কিন্তু পূজার ম্যাজিক যেন কমেনি। আরও বেশি হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আয়ুষ্মান। ঠোঁটে মেখেছেন লিপস্টিক, চোখে কাজল।

আগের সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। এবারের সিনেমায় নায়িকা অনন্যা পাণ্ডে। এতে পরীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন।

এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল জাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ আগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com