বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইধিকারও ভালো লাগে ‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ বলতে

এক ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল। তাকে অনেকেই এখন বাংলাদেশের প্রিয়তমা হিসেবে চিনেন। গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমাটি প্রিয়তমা মুক্তি পায়। সে সিনেমার প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন ইধিকা পাল। সিনেমায় ইধিকার সহজ-সরজ অভিনয় দর্শকদের মন কেড়েছে। এই সিনেমায় অভিনয়ে মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ইধিকা পাল।

জানা যায়, প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করেছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশে সময়টা দারুণ কেটেছে ইধিকার। কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, এখানকার মানুষের আতিথিয়েতা, ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাদের ‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দের ব্যবহার তার মনে গেঁথে গেছে।

নায়িকা বলেন, বাংলাদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ‘ইনশাআল্লাহ’। সমস্ত কিছু ভালো হলে বলে ‘ইনশাআল্লাহ’। ওইটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে আমিও বলে দেই ‘ইনশাআল্লাহ’। আরেকটা হচ্ছে ‘বিসমিল্লাহ’। তারা কোনো কাজ শুরুর আগে এটা ব্যবহার করেন। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে যোগ করেছি।

নায়িকার এমন বক্তব্যের পর নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন তিনি। খবর- ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ইধিকার এই মন্তব্য রেগে আগুন কট্টরবাদীরা। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

এর আগেও, অনেক অভিনেত্রীই ওপার বাংলায় গিয়ে কাজ করেছেন, আবার সেখান থেকেও কলকাতায় এসেছেন। কিন্তু, সে দেশের সঙ্গে মিশে গেছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। এমনটাও মন্তব্য করছেন অনেকে।

যদিও ইধিকাকে এ সকল মন্তব্যের বিপরীতে কিছুই বলতে দেখা যায়নি। বরং ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যই বর্তমানে দারুণভাবে উপভোগ করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com