বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
‘আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে পরিচালক জোয়া আখতারের হাত ধরে সবে ফিল্মি ক্যারিয়ার শুরু করের বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। এমনকী, জনপ্রিয় প্রসাধনী সামগ্রীর শুভেচ্ছাদূত হিসেবে আলিয়া ভাটের জায়গাও ছিনিয়ে নিয়েছেন এই তরুণী। আর সেই বিজ্ঞাপন দেখেই নেটপাড়ায় তুমুল বিদ্রম্নপের শিকার হতে হলো সুহানা খানকে।
জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের লিপস্টিকের বিজ্ঞাপনে সম্প্রতি দেখা গেছে সুহানা খানকে। মেকআপ আর গস্ন্যামারের চাকচিক্যে শাহরুখকন্যাকে চেনাই দায়! আর সেই ছবি ভাইরাল হতেই বর্ণবৈষম্যের শিকার হলেন বলিউড বাদশার মেয়ে।
ওই বিজ্ঞাপনে কালার কারেকশনের দৌলতে সুহানার ফরসা রং দেখে রে-রে করে উঠেছেন নেটপাড়ার নীতিপুলিশেরা। তাদের প্রশ্ন ‘গায়ের রং ফরসা করার কী দরকার?’ কারও কটাক্ষ, ‘সুহানা খান কালার কারেক্টেড প্রো ম্যাস্ক।’ আবার কারও মন্তব্য, ‘ওঁকে তো অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ বলছেন, ‘অন্তত ওকে ফর্সা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত, যেটায় ওকে মানায়।’ কারও বিদ্রম্নপ, ‘সুহানার মতো গায়ের রঙে ওরা প্যানকেক মেকআপ কেন ব্যবহার করেছে। মোটেই মানায়নি।’