বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘রকি অউর রানি কি প্রেমকাহানি’

সাত বছর পর পরিচালনায় ফিরে ধামাকা দেখাচ্ছেন পরিচালক করণ জোহর। নিত্যদিন খবরের শিরোনামে তার পরিচালনার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবি নিয়ে বলিউডে চর্চার অন্ত নেই। তারকা খচিত ১৫০ কোটি টাকা বাজেটের ছবি ইতোমধ্যেই সিনেসমালোচক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে করণ জোহরের সিনেমা নিয়ে বাস্তবে যতই শোরগোল হোক না কেন, মুক্তির প্রথম সপ্তাহে কিন্তু বক্স অফিসে ধীর গতিতে দৌড় শুরু করলেও দ্বিতীয় সপ্তাহে ফলাফল ঊর্ধ্বগামী।

প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি ঘরে তুলেছে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র। বুধবার ছবির আয় ছিল ৬.৯ কোটি রুপি। সোমবার বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিকটা কম হলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা একেবারেই খারাপ নয় বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।

সিনেমাটি শুরু করেছিল ১১.১ কোটি রুপি দিয়ে। প্রথম তিন দিনে ছবিটি আয় করে ৪৫.৯০ কোটি রুপি। এটি লড়াই করছে হলিউডের ‘ওপেনহাইমার’, ‘বার্বি’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’ এর সঙ্গে। এরপরেও বেশ ভালোই চলেছে ভারতের বক্স অফিসে। তবে সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় হয়তো দ্বিতীয় সপ্তাহান্তে আয় আরও বাড়বে।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।

পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই সিনেমায়। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com