মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে দ্রুত জনসংখ্যা বাড়ছে।সম্প্রতি সে দেশের আদমশুমারী সম্পন্ন করা হয়েছে। মাত্র ১৮ মাসে এই শুমারী করা হয়। এতে দেখা যায় বর্তমানের পাকিস্তানে জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১৪ লাখ ৯ হাজার। যা ১৯১৭ সালে ছিল ২০ কোটি ৭৬ লাখ ৮ হাজার। ধারাবাহিকভাবে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে তার প্রতিবেশী চীনে দ্রুত কমছে জনসংখ্যা। জাপানা, দক্ষিণ কোরিয়া জনসংখ্যা বৃদ্ধির জন্য লড়াই করছে। কিন্তু সেখানে জনসংখ্যা উল্টো হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বেড়েছে জনসংখ্যা। বর্তমান জনসংখ্যার নির্দিষ্ট সংখ্যা বের করতে ২০২৩ সালে ডিজিটাল পদ্ধতিতে দেশজুড়ে আদমশুমারি চালায় দেশটি।
আর শুমারি শেষে দেখা গেছে, পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ।
এর আগে ২০১৭ সালে পাকিস্তানে আদমশুমারি হয়। ওই সময় জানা গিয়েছিল দেশটিতে ২০ কোটি ৭৬ লাখ ৮ হাজার মানুষ বসবাস করেন।
সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা হলো ২৪ কোটি ১৪ লাখ ৯ হাজার।
শনিবার কাউন্সিল অব কমন ইন্টারেস্টের বৈঠক শেষে শুমারির তথ্য প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই জনশুমারির ফলাফলের অনুমোদন দেন।