শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ

নানা জলঘোলার পর অবশেষে মাতৃত্বের স্বাদ গ্রহণ করলেন ‘বারফি’ খ্যাত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত ১ আগস্ট তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। মা হওয়ার পাঁচ দিন পর শনিবার রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলের ছবি শেয়ার করে সুখবরটি দিয়েছেন অভিনেত্রী। ইলিয়ানা ডি’ক্রুজ বলেন, ‘আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানিয়ে আমরা কতটা আনন্দিত, তা কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। হৃদয়টা ভরে গেছে।’

পুত্রের ছবির সঙ্গে তার নামও প্রকাশ করেছেন ইলিয়ানা। প্রথম সন্তানের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। ধারণা করা হচ্ছে, জীবনসঙ্গীর নামের সঙ্গে মিল রেখেই পুত্রের নাম রেখেছেন অভিনেত্রী। যদিও সেটা এখনো নিশ্চিত নয়, কারণ, লাইফ পার্টনারকে এখনো পরিচয় করিয়ে দেননি ইলিয়ানা।

দীর্ঘ দিন ধরে ফটোগ্রাফার অ্যাণ্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। ২০১৯ সালে তারা ব্রেকআপ করেন। এরপর ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিন লরেন্ট মিশেলের সঙ্গে নাকি তার প্রেম গড়ে উঠেছে। একাধিক পারিবারিক আয়োজনেও তাদের দেখা গেছে। তবে বিষয়টি নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি তারা। প্রেমের গুঞ্জন শোনা গেলেও ইলিয়ানা বিয়ে করেছেন কিনা, তা জানা যায়নি। এ কারণে গত ১৮ এপ্রিল ইলিয়ানা ডি’ক্রুজ তার নিজের গর্ভাবস্থার খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। ইলিয়ানা তার প্রেমিক সম্পর্কে একটি বক্তব্যে বলেন, যে দিনগুলোতে আমি নিজের প্রকি যত্ন নিতে ভুলে যাই, এই মানুষটা আমার খেয়াল রাখে। আমার খারাপ সময় এই মানুষটা সবসময় আমার পাশে থাকে। আমি কান্না করলে আমার চোখের পানি মুছে আমাকে হাসাতে জোকস শোনাতে শুরু করে। আর ইলিয়ানা যখন এই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন, তখন থেকে নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ করছিলেন। সন্তানের বাবা কে? এমন প্রশ্ন প্রতিনিয়ত শুনতে হয়েছে অভিনেত্রীকে। তাই সন্তানের ছবি পোস্ট করে সেখানে কমেন্ট বক্স সীমাবদ্ধ করে রেখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com