বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইহুদিদের কাছে ক্ষমা চাইলেন জেমি ফক্স

সময়টা মোটেই ভালো যাচ্ছে না অভিনেতা ও কমেডিয়ান জেমি ফক্সের। সাম্প্রতিক সময়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার! কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে ফিরে এবার বিতর্কিত পোস্ট করে ফের শিরোনামে এলেন ফক্স। অবশেষে সেই পোস্টের জন্য ক্ষমাও চাইলেন অভিনেতা। শনিবার জেমি ফক্স ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যা ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিনেতার পোস্টকে অনেকেই ইহুদিবিরোধী বলে অভিযোগ করেছেন।

‘দ্য ক্লোনড টাইরন’খ্যাত এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা পোস্ট করেছিলেন। যাতে লেখা ছিল, ‘তারা যিশু নামের এই বন্ধুটিকে মেরেছে! আপনি কি মনে করেন তারা আপনার সাথে কি করবে?’ পোস্টে তিনি হ্যাশট্যাগ দিয়ে ফেক ফ্রেন্ড, ফেক লাভ শব্দগুলো যোগ করেছেন। পোস্টটি শেয়ার করামাত্র তার অনেক ভক্ত হচ্ছেন যে তিনি কার বিষয়ে কথা বলছেন! অভিনেতার পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ভক্ত অনুরাগী পোস্টটিকে ইহুদিবিরোধী বিষয়বস্তু উল্লেখ করে তীব্র অসম্মতি প্রকাশ করেছেন।

এদিকে অভিনেতার বিরুদ্ধে ইহুদিবাদী হওয়ার অভিযোগের মুখোমুখি হওয়ার পরপরই তিনি অবিলম্বে তার ইনস্টাগ্রাম পোস্টটি মুছে ফেলেন। এরপর ইনস্টাগ্রামে ইহুদি সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেতা লিখেছেন, ‘আমি ইহুদি সম্প্রদায় এবং যারা আমার পোস্টে ক্ষুব্ধ হয়েছেন তাদের কাছে ক্ষমা চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com